চবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৬:২৬ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

চাকসু ভবনে ‘জোবরা ভাত ঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার’ নামে ব্যানার টানান আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
চাকসু ভবনে ‘জোবরা ভাত ঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার’ নামে ব্যানার টানান আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

আন্দোলনের এক পর্যায়ে দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনের সামনে ‘জোবরা ভাত ঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার’ নামে ব্যানার সাঁটিয়ে ‘ভাতের হোটেল’ ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে ব্যানার সাঁটাতে দেখা যায় ছাত্র সংসদের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন চবি শাখার সভাপতি আব্দুর রহমান। তিনি বলেন, ৩৬ বছর ধরে চাকসু অকার্যকর হয়ে আছে। এত আন্দোলনের পরও ছাত্র সংসদ নির্বাচনের কোনো স্পষ্ট ঘোষণা পাচ্ছি না। তাই আমরা আজ থেকে চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা করছি। বাস্তবেও এটা ফুল টাইম ভাতের হোটেল এবং পার্টটাইম কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের কর্মী তাহসান হাবিব বলেন, ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মাধ্যম। অথচ বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ অর্গানকে দীর্ঘদিন অকার্যকর করে রাখা হয়েছে। আমাদের এরকম প্রতিবাদমূলক কর্মসূচি ততদিন চলবে, যতদিন না শিক্ষার্থীদের অধিকার আদায় হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় ধরে এ নির্বাচন বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে চাকসু নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X