মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৫২.৪ শতাংশ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীরা এ ফলাফল দেখতে পারবেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে এ ফল প্রকাশ করা হয়েছে।

এই ইউনিটে পরীক্ষায় পাস করেছেন ৪১ হাজার ৬০৯ জন এবং পাসের হার ৫২.৪%। মেধাতালিকায় প্রথম হওয়া শিক্ষার্থী পেয়েছেন ৯০.৬৫ নম্বর। আর মেধাতালিকার নিচে থাকা শিক্ষার্থী ৪০ নম্বর পেয়েছেন।

ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান।

গত ২ জানুয়ারি একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা অঞ্চল (ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কলেজগুলো) এবং রাজশাহী অঞ্চল (রাজশাহী বিশ্ববিদ্যালয়) কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার ‘এ’ ইউনিটে আসনপ্রতি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৮০ শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে ৪টি অনুষদ। এগুলো হলো— বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এক হাজার ৯৩টি সাধারণ আসনের বিপরীতে ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৮৭ হাজার ৬৯৪ শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X