কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের জন্য ডুয়ার অফিস সবসময় খোলা : দুদু

সভায় বক্তব্যকালে শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
সভায় বক্তব্যকালে শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক যে কোনো সমস্যায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) সবসময় ছাত্রদের পাশে থাকবে বলে জানিয়েছেন ডুয়ার আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (৫ জুলাই) সকালে অ্যালামনাই ফ্লোরে ডুয়ার বৃত্তি প্রদানের লক্ষ্যে সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রমের উদ্বোধনী সভায় এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, এখানে যারা আছে সবাই বৃত্তি পাওয়ার যোগ্য। তোমরা সবাই যোগ্য। ঢাকা ইউনিভার্সিটিতে সবাই সুযোগ পায় না। যে কোনো প্রয়োজনে আমাদের অফিসে আসবে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে আমি এখনো ঢাবির ছাত্র। কোনো সময় হতাশ হবে না, কারণ তোমরা ঢাবির ছাত্র, আমরা তোমাদের সঙ্গে আছি।

সাক্ষাৎকার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুয়ার সদস্য সচিব আবদুল বারী ড্যানী, মোস্তাফিজুর রহমান, সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, ডুয়া নিউজের সম্পাদক আবদুস সাত্তার মিয়াজী, সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, ডুপডার সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী, অধ্যাপক জাকির হোসেন জামাল, সুভ্রা দেবনাথ প্রমুখ।

৫ জুলাই থেকে অ্যাসোসিয়েশনের অফিসে শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। এরপর ৬, ৯, ১০, ১১ ও ১২ জুলাই সাক্ষাৎকার নেবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। প্রতিদিন বেলা ১১টায় সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।

প্রথম দিন অর্থাৎ ৫ ও ৬ জুলাই আবেদনকারীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। যেসব শিক্ষার্থীর আবেদনের ক্রমিক নম্বর ১১০৭ থেকে ১২৬৪ তাদের এই দুই দিনে সাক্ষাৎকার নেওয়া হবে। এদের 'জ' গ্রুপে আখ্যায়িত করা হয়েছে।

৯ ও ১০ জুলাই তিন ধাপে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ৭৯১ থেকে ৯৪৮ (চ গ্রুপ), ৪৭৫ থেকে ৬৩২ (ঘ গ্রুপ) ও ৩১৭ থেকে ৪৭৪ (গ গ্রুপ) ক্রমিক নাম্বারধারী শিক্ষার্থীদের এই দুই দিনে সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

১১ ও ১২ জুলাইও তিন ধাপে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ৯৪৯ থেকে ১১০৬ (ছ গ্রুপ), ১৫৯ থেকে ৩১৬ (খ গ্রুপ) ও ১ থেকে ১৫৮ (ক গ্রুপ), গ্রুপ (ঙ) ৬৩৩ থেকে ৭৯০ ক্রমিক নম্বরধারী শিক্ষার্থীদের এই দুই দিনে সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X