চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনা, আ.লীগ এবং তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় আনা হবে’

চুয়াডাঙ্গায় পথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় পথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু কঠোর হুঁশিয়ারি উচ্চারণ বলেছেন, ‘বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল, তাদের বিচারের লক্ষ্যে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় আনা হবে।’

বুধবার (২৯ অক্টোবর) চুয়াডাঙ্গা শহর, হাতিকাটা এবং আলোকদিয়াসহ বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের গণসংযোগ চলাকালীন পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় শামসুজ্জামান দুদু আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জনগণের কাছে আহ্বান জানান।

তিনি বলেন, ‘আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানানোর লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

দুদু উপস্থিত নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার এবং সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।

তিনি বৈরী আবহাওয়ার মধ্যেও ধানের শীষের গণসংযোগে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলাসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১০

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১২

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৩

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৪

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৫

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৬

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৭

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৮

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৯

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

২০
X