কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

হৃদয়বিদারক স্মৃতি নিয়ে ক্লাসে ফিরেছে মাইলস্টোন শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্কুলে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত। লেগেছে ভবনে আগুন, পুড়েছে স্বপ্ন, থেমে গেছে জীবনের গতিপথ। এই ভয়াল দুঃস্বপ্ন পেরিয়ে ১২ দিন পর আজ সীমিত পরিসরে খুলেছে উত্তরার মাইলস্টোন কলেজ। তবে আজকের দিনে কোনো পাঠদান কার্যক্রম হচ্ছে না। রোববার (৩ আগস্ট) সকাল ১০টায় শিক্ষার্থীদের কলেজের মূল ফটক দিয়ে ভেতরে ঢুকতে দেখা যায়। তবে এদিন ছিল না কোনো আনন্দ।

সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয় মিলাদ মাহফিল, শোক ও স্মরণসভা। এতে অংশ নিয়েছেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। এ ছাড়া শ্রেণিকক্ষগুলোতেও কিছু কিছু শিক্ষার্থীকে বসে থাকতে দেখা গেছে।

স্কুল সূত্রে জানা গেছে, নিহতদের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। শিক্ষক ও শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য বিশেষ কাউন্সেলিং সেশনেরও আয়োজন করা হয়েছে।

মাইলস্টোন স্কুলের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক দিক বিবেচনা করে আরও কিছু কর্মসূচি পালিত হবে।

গত ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার হয় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সেদিন বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে কলেজটিতে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। এতে ওই প্রতিষ্ঠানের স্কুল শাখার বহু শিক্ষক-শিক্ষার্থী হতাহত হন। এখনো অনেকেই চিকিৎসাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১০

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১১

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১২

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৩

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৪

যুবদল নেতা বহিষ্কার

১৫

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৬

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৭

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৮

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৯

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

২০
X