কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহত পরিবারের পাশে তারেক রহমান

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সম্প্রতি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে অগ্নিদগ্ধ হয়ে আহত ও নিহত হওয়া শিক্ষক-শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বুধবার (২০ আগস্ট) বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে উত্তরার ১০নং সেক্টর এলাকায় ট্র্যাজেডিতে আহত শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষিকা সুমাইয়া রহমান লরিন এবং শিক্ষার্থী তাছরুবা মাহাবিন ও নুরে জান্নাত ইউশা; নিহত সারিয়া আক্তারের বাসায় যায় ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধিদল।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এ সময় তারেক রহমানের পক্ষ থেকে হতাহতদের পরিবারের সদস্যদের হাতে এককালীন আর্থিক সহায়তাও তুলে দেন এ্যানি।

এই মানবিক কর্মসূচিতে ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও রুবেল আমিন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর, এম কফিল উদ্দিন আহমেদ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মিসবাউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রুবেল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক নুর হোসেন, মিনার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X