বরিশাল ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে ‘ফ্যাসিস্টের দোসরদের’ বিচার দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর

রাবিতে আওয়ামীপন্থি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাদের বিচারের দাবিতে  ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচি শুরু। ছবি : কালবেলা
রাবিতে আওয়ামীপন্থি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাদের বিচারের দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচি শুরু। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ কর্মসূচি শুরু হয়, যা চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

ছাত্রদল নেতাদের দাবি, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ছাত্রলীগ ও পুলিশের সন্ত্রাসী হামলায় পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন। এ কারণে তাদের বিচার চেয়ে এ গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনে যারা ছাত্রলীগ-পুলিশের সন্ত্রাসে মদদ দিয়েছেন, তারা শিক্ষক হলেও বিচার এড়াতে পারেন না। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘কিছু দুর্নীতিগ্রস্ত শিক্ষক, যারা ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে কাজ করেছেন, তাদের বিচারের দাবিতে আমরা আগেও স্মারকলিপি ও মানববন্ধন করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে নীরবতা পালন করছে, যা অত্যন্ত দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘শহীদদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা এ বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্টের চেতনার নামে দুর্নীতিবাজদের পক্ষ নেওয়া শহীদদের আত্মত্যাগকে অপমান করার শামিল।’

এর আগে গত ৭ আগস্ট ছাত্রদল ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষকের নাম ও ছবিসহ একটি তালিকা প্রকাশ করে এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে। এরই ধারাবাহিকতায় সোমবার শুরু হলো গণস্বাক্ষর কর্মসূচি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X