ঢাকা প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ এএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদবিরোধী জনগণের কাছে এক আশার বাতিঘর তারেক রহমান: নাছির উদ্দীন নাছির

তারেক রহমান। ছবি : সংগৃহীত
তারেক রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দীর্ঘ দমন–পীড়ন, মামলা ও নির্বাসনের পর তারেক রহমানের ফিরে আসা গণতন্ত্রে উত্তরণের নতুন অধ্যায় সূচিত করবে।

পোস্টে নাছির উদ্দীন নাছির বলেন, ২০০৭ সালের ‘ওয়ান-ইলেভেন’ পরবর্তী অগণতান্ত্রিক শাসনব্যবস্থার মূল লক্ষ্য ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে রাজনীতি থেকে বাদ দেওয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ২০০৭ সালের ৭ মার্চ বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে দীর্ঘ সময় কারাবরণ ও নির্যাতনের শিকার হতে হয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, চিকিৎসার জন্য ২০০৮ সালে লন্ডনে গেলেও তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও রাজনৈতিক চাপ অব্যাহত ছিল। তবুও তিনি বিদেশে থেকেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন।

নাছির উদ্দীন নাছির তার পোস্টে বলেন, “ফ্যাসিবাদবিরোধী জনগণের কাছে এক আশার বাতিঘরের নাম দেশনায়ক তারেক রহমান।” তাঁর মতে, তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশ রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে গণতান্ত্রিক ও স্থিতিশীল ভবিষ্যতের পথে অগ্রসর হবে।

পোস্টে আরও বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর ঢাকার জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে এবং এ উপলক্ষে সারাদেশের মানুষের দৃষ্টি সেদিন ঢাকায় নিবদ্ধ থাকবে। ছাত্রদল সাধারণ সম্পাদক দাবি করেন, এই প্রত্যাবর্তন দেশের তরুণ, যুব ও প্রবীণদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X