ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ
ডাকসু নির্বাচন

শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ ৯৩ জনের, মোট ৬৫৮

সংবাদ সম্মেলনকালে ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনকালে ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে এবার মোট ৬৫৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বর্ধিত সময়ের শেষ দিনে ফরম নিয়েছেন ৯৩ জন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ডাকসুর ২৮টি পদের জন্য মোট ৬৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে হল সংসদের চূড়ান্ত তথ্য এখনো হাতে আসেনি।

এর আগে, সোমবার (১৮ আগস্ট) পর্যন্ত ১৮টি হল থেকে ১ হাজার ২২৬ শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন বলে জানান অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা বৃদ্ধির কারণ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, শেষ দিনে ব্যাপক ভিড় থাকায় অনেক শিক্ষার্থী ফরম সংগ্রহ করতে পারেনি। তাই শিক্ষার্থীদের সুযোগ দিতে সময় বাড়ানো হয়েছে।

তবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ অভিযোগ করেছে, ছাত্রদলকে সুবিধা দিতেই সময় বাড়ানো হয়েছে। এ অভিযোগ নাকচ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ নির্বাচনে কোনো দলীয় প্রতীক বা মার্কা নেই। সবাই শিক্ষার্থী, আর সবার জন্যই সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X