কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে ঢাকা মহানগরীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মোহাম্মদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। ছবি : কালবেলা
উৎসবমুখর পরিবেশে ঢাকা মহানগরীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মোহাম্মদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। ছবি : কালবেলা

উৎসবমুখর পরিবেশে ও বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা মহানগরীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মোহাম্মদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় সকালে বেলুন ও পায়রা উড়িয়ে। অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফসা বেগম।

ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিন সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর নাসরিন।

দিনব্যাপী এই আয়োজনে মোট ১১টি ইভেন্টে কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করে। দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ বিভিন্ন আকর্ষণীয় ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো কলেজ প্রাঙ্গণকে মুখরিত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর হাফসা বেগম বলেন, পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া প্রতিযোগিতা আমাদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও সৌহার্দ্যবোধ জাগ্রত করে— যা জীবন গঠনে অপরিহার্য। শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর নাসরিন তার বক্তব্যে এই আয়োজনকে আনন্দ ও সুস্থ প্রতিযোগিতার মিলনমেলা হিসেবে অবহিত করেন।

অন্যদিকে অনুষ্ঠানের সভাপতি শাহরিন সিরাজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা দলগত চেতনা ও আত্মবিশ্বাস বাড়িয়ে জয়-পরাজয়কে সমানভাবে গ্রহণ করার মানসিকতা তৈরি করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফী জাহান, অধ্যাপক নাসির উদ্দীন ও অধ্যাপক ড. নাজমুন নাহার, অধ্যাপক ফাতেমা হুসাইন, অধ্যাপক ফাহমিদা, অধ্যাপক ড. হেমশঙ্কর রায় ও অধ্যাপক নীলিমা আফরোজ। সহযোগী অধ্যাপক সাবিনা বেগম, জহিরুল ইসলাম, আব্দুর রশিদ, শামীম মিয়া, আলমগীর কবির, শামসুল হক, শাহ আলম, আলিম আল রাজি, জাকির হোসাইন এবং আমিনুল ইসলামসহ অন্যান্য শিক্ষার্থীরা।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন তামান্না আক্তার, আলভি হোসেন, সোনিয়া আফরিন ও মৌসুমি পাল। ক্রীড়া প্রতিযোগিতাটি কারিগরিভাবে পরিচালনা করেন কলেজের শরীরচর্চা শিক্ষক সাইফুল ইসলাম। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X