বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

রাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু। ছবি : কালবেলা
রাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টা থেকে কোষাধ্যক্ষ কার্যালয়ে রাকসুর মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। কার্যক্রম চলবে মঙ্গলবার (২৬ আগস্ট) পর্যন্ত।

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৫টা। এছাড়া ১৭টি আবাসিক হলে সংশ্লিষ্ট হল সংসদের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। এবার ফরমের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদে ২০০ টাকা।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বাছাই করা যাবে। একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচজন সমর্থককে সঙ্গে নিয়ে ফরম তুলতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীরা সশরীরে উপস্থিত হয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের নিচতলায় অবস্থিত রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবে।

রাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।

বেলা সাড়ে ১২টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমানের হাতে প্রথম মনোনয়নপত্র তুলে দেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) প্রার্থী।

এছাড়া রাকসুতে প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোছা. নিশা আক্তার। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে নারীবিষয়ক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, রাকসু নির্বাচনের মূল স্টেকহোল্ডার আমাদের শিক্ষার্থীরা। বিভিন্ন সংগঠনের কিছু দাবি আছে। আজ বিকাল ৩টায় তাদের সাথে আমরা বসবো। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আমরা আশাবাদী প্রাতিষ্ঠানিক সুবিধার আন্দোলনের কারণে রাকসুর সিডিউলের পরিবর্তন হবে না। নির্বাচনী আগামী ১৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X