রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র বিতরণ শুরু রোববার : রাকসু ট্রেজারার

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

নির্ধারিত সময়ে মনোনয়নপত্র বিতরণ শুরু না করা, টানা দুইবার তফশিল পুনর্বিন্যাস করার পর, সবশেষ খবর- রাকসুর প্রধান নির্বাচন কমিশনারকে পিএসসি সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে ক্যাম্পাসে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে পদত্যাগও করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

তবে রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান গণমাধ্যমকে এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, ‘পুনর্বিন্যস্ত তফশিল অনুযায়ী, আগামীকাল রোববার (২৪ আগস্ট) থেকেই মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। আমরা ইতোমধ্যেই প্রভোস্টদের অবহিত করেছি। এ ছাড়া প্রতিটি আবাসিক হলে ২ জন করে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।’

প্রধান নির্বাচন কমিশনার পিএসসি সদস্য হওয়ার পর রাকসু কার্যক্রম কীভাবে চলছে- সে বিষয়ে জানতে চাওয়া হলে প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. রহমান বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করলেও, নির্বাচনী কার্যক্রম আমরা চালিয়ে নিচ্ছি। মনোনয়ন বিতরণের সব কার্যক্রমও আমরা শেষ করে ফেলেছি।’

বিষয়টি নিয়ে রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দীন জানান, ‘রাকসু নির্বাচনের কোনো কার্যক্রমই থেমে থাকবে না। মনোনয়নপত্র বিতরণ নির্ধারিত সময়েই শুরু হবে; এ নিয়ে কমিশনের সিনিয়র কয়েকজন কাজ করছেন।’

এ দিকে রাকসু অফিস সূত্রে জানা গেছে, রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর জন্য ৫০০ টাকা এবং হল ছাত্র সংসদের জন্য ৪০০ টাকা অগ্রণী ব্যাংক রাবি শাখায় প্রদান করে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য, রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র, প্রধান রিটার্নিং অফিসারের কার্যালয়ে (কোষাধ্যক্ষ কার্যালয়, রাকসু) এবং হল ছাত্র সংসদ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার/প্রাধ্যক্ষ-এর কার্যালয়ে ব্যাংক স্লিপ জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X