দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পবিপ্রবির ১৪ কর্মকর্তার নিয়োগে অনিয়ম তদন্তে দুদক

পবিপ্রবি ক্যাম্পাস। ছবি : কালবেলা
পবিপ্রবি ক্যাম্পাস। ছবি : কালবেলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১৪ কর্মকর্তার নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিয়োগ সংক্রান্ত সব নথি চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে এসব কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

চিঠিতে নিয়োগ প্রক্রিয়ার প্রশাসনিক অনুমোদন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ছাড়পত্র, প্রার্থীর তালিকা ও নির্বাচনী কমিটির তথ্য জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

যেসব কর্মকর্তার নিয়োগের নথি চাওয়া হয়েছে তারা হলেন— ডেপুটি রেজিস্ট্রার তাজবির হোসেন, সহকারী রেজিস্ট্রার এ্যানি চক্রবর্তী, উপপরিচালক বেল্লাল হোসেন, সহকারী পরিচালক রাশেদুল করিম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তুহিন সিকদার, উপপরিচালক রাজিব মিয়া, প্রোকিউরমেন্ট অফিসার মশিউর রহমান, ডেপুটি লাইব্রেরিয়ান ইলিয়াস হোসেন, ডেভেলপমেন্ট অফিসার মেহেদী হাসান, সহকারী পরিচালক নাদিমুজ্জামান, ডকুমেন্টেশন অফিসার আঁখিনূর বেগম, সহকারী পরিচালক আবু সায়েম, টেকনিক্যাল অফিসার মাধবচন্দ্র দাস এবং উপপরিচালক (অডিট) মো. মনিরুজ্জামান খান।

দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তানভীর আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, দুদকের চাওয়া নথি প্রস্তুত করা হচ্ছে। তবে অনেক তথ্য একসঙ্গে দেওয়ার কারণে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X