বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি শিবলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনের সাবেক এ এমপির বিরুদ্ধে আয়ের উৎসবহির্ভূত প্রায় ৮ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ে দুদকের উপসহকারী পরিচালক মো. আলম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের দিনাজপুর উপপরিচালক আতাউর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ মিলেছে যে, শিবলী সাদিক বৈধ আয়ের উৎস ছাড়াই বিপুল স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

তিনি বলেন, ‘যথাযথ তদন্ত ও কমিশনের অনুমোদনের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার এজাহারে বলা হয়, শিবলী সাদিক বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মোট ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন।

দুদকের অনুসন্ধানে জানা যায়, সাবেক এই এমপি দিনাজপুরের নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জে একটি ছয়তলা ভবন, ঢাকার ধানমন্ডিতে ২ হাজার ২০ বর্গফুটের একটি ফ্ল্যাট, কক্সবাজারে দুটি ফ্ল্যাট, নবাবগঞ্জের স্বপ্নপুরী বিনোদন পার্কের ৫০ শতাংশ মালিকানা এবং নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর থানার বিভিন্ন মৌজায় মোট ৪৫ দশমিক ৫২ একর জমির মালিকানা অর্জন করেছেন।

দুদক জানায়, এসব স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ১৯ কোটি ১৪ লাখ ২২ হাজার ৩০৪ টাকা। দায়-দেনা বাদে নিট সম্পদ দাঁড়ায় ১৫ কোটি ৯৪ লাখ ২২ হাজার ৩০৪ টাকা। বৈধ আয়ের পরিমাণ ১০ কোটি ৮০ লাখ ২ হাজার ৭০৮ টাকা, আর পারিবারিক ও অন্যান্য ব্যয় ২ কোটি ৮২ লাখ ১৪ হাজার ৩৭ টাকা। ফলে অবৈধ সম্পদের পরিমাণ ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৬৫ টাকা।

বৈধ আয়ের উৎসের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে না পারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে দুদক। মামলাটি এখন তদন্ত পর্যায়ে রয়েছে। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১০

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১১

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৩

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৪

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৫

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৬

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৮

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৯

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

২০
X