বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন

সংবাদ সম্মেলনকালে মাহিন সরকার। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনকালে মাহিন সরকার। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি) থেকে বহিষ্কৃত নেতা মাহিন সরকার। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্রার্থী আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন জানান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মাহিন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে ঐক্য আজ সময়ের দাবি। অভ্যুত্থানের অগ্রসেনানী আবু বাকের মজুমদার যদি বিজয়ী হন, সেটা আমার নিজের বিজয় হিসেবেই গণ্য হবে। তাই আমি আমার সমর্থন তার প্রতি ব্যক্ত করছি।

উল্লেখ্য, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঘোষিত প্যানেল থেকে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদে অংশ নিচ্ছেন আব্দুল কাদের এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে অংশ নিচ্ছেন মো. আবু বাকের মজুমদার।

এর আগে, গত ১৮ আগস্ট গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যুগ্ম সদস্য সচিব পদ থেকে মাহিন সরকারকে বহিষ্কার করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে (যুগ্ম সদস্য সচিব, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি) স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলেও জানানো হয় এনসিপি থেকে।

মূলত স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদের নেতৃত্বে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র নিয়েছিলেন মাহিন সরকার। এটি ভালোভাবে নেয়নি এনসিপির শীর্ষ নেতৃত্ব। অংশগ্রহণ না করতে তাকে নির্দেশনাও দেওয়া হয়।

এনসিপির এক কেন্দ্রীয় সদস্য কালবেলাকে জানান, দল তাকে নিষেধ করা সত্ত্বেও মাহিন সরকার ডাকসু নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি দলের সিদ্ধান্তকে পুরোপুরি অমান্য করেছেন। সেজন্যই মূলত তাকে বহিষ্কার করা হয়েছে।

পরে, ২০ আগস্ট ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে গঠিত ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’। সে প্যানেলে সহসভাপতি পদে (ভিপি) প্রার্থী হয়েছেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক মো. জামাল উদ্দীন খালিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হন এনসিপির বহিষ্কৃত নেতা মো. আবু সায়াদ বিন মাহিন সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X