মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ
ডাকসু নির্বাচন

আ.লীগের বিভিন্ন গ্রুপে ভিপি পদে শামীমকে জেতানোর নির্দেশনা!

আ.লীগের বিভিন্ন গ্রুপে ভিপি পদে শামীমকে জেতানোর নির্দেশনা!

রাত পোহালেই অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাস নির্ধারিত আটটি কেন্দ্রে এই ভোট গ্রহণ চলবে।

তবে ভোট গ্রহণ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেই হঠাৎ আলোচনায় স্বতন্ত্র প্যানেল সমর্থিত সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শামীম হোসেন। অভিযোগ উঠেছে, তাকে নির্বাচিত করতে নির্দেশনা দেওয়া হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী পরিচালিত কিছু টেলিগ্রাম চ্যানেলে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা পরিচালিত ‘শেখ হাসিনা রিজার্ভ ফোর্স’ এবং ‘ঠিকানা... দেশরত্ন শেখ হাসিনা’ চ্যানেলে বড় একটা নির্দেশনা দেওয়ার স্ক্রিনশট সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘আগামীকাল ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচন। সবাইকে নিম্নোক্ত প্রার্থীদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আর এই তালিকা সোশ্যাল মিডিয়ায় এবং সন্দেহজনক কারও সঙ্গে শেয়ার করবেন না।’

‘ভিপি শামীম-ব্যালট নং ৪২, জিএস আরাফাত-ব্যালট নং ১, এজিএস - মো. জাবির আহমেদ জুবেল, ব্যালট নং : ১৮, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক - মো. মমিনুল ইসলাম (বিধান), ব্যালট নং : ১২, আন্তর্জাতিক সম্পাদক- মো. শাকিব মাহামুদ, ব্যালট নং : ০৯, ছাত্র পরিবহন সম্পাদক -মো. রাজিন হোসেন, ব্যালট নং : ০৮, মো. রাফিজ খান, ব্যালট নং : ০৯।’ এ ছাড়া আরও কিছু পদে কয়েকজনের নাম দেওয়া রয়েছে।

ছড়িয়ে পড়া নির্দেশনাগুলোর মধ্যে ‘ঠিকানা.. দেশরত্ন শেখ হাসিনা চ্যানেলে’র পোস্টদাতা খালেকু জ্জামান খোকন। তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার রামু উপজেলা শাখার নেতা। আর ‘শেখ হাসিনা রিজার্ভ ফোর্স’ চ্যানেলে পোস্টটি করেছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা নিজাম উদ্দিন কিরণ।

এদিকে, ভিপি প্রার্থী শামীমের ‘ছাত্রলীগ সংশ্লিষ্টতা’র নানা স্ক্রিনশটও ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X