কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

ডাকসুতে ভিপি পদে দাঁড়ানোর কারণ জানালেন উমামা ফাতেমা

ছবি : ভিডিও থেকে নেওয়া
ছবি : ভিডিও থেকে নেওয়া

রাত পোহালেই অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাস নির্ধারিত আটটি কেন্দ্রে এই ভোট গ্রহণ চলবে।

দেশজুড়ে আলোচিত এই নির্বাচনের অন্যতম ভিপি প্রার্থী বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা। তার এই পদে দাঁড়ানো নিয়ে এরই মধ্যে বেশ আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন খোদ ফাতেমাই।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘চব্বিশ সালের ৫ আগস্টের পরে এখানে সর্বক্ষেত্রে নারীদের যে একটা প্রতিনিধিত্ব থাকার কথা ছিল, সেটা জাস্ট নাই করে ফেলা হয়েছে। আপনি ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রতিটি জায়গায় দেখেন, সব জায়গাতেই দেখা যাচ্ছে যে ধরনের যোগ্যতা বা ক্যালিবার সম্পন্ন নারীদের আসার কথা ছিল, সেখানে বিভিন্ন ট্যাগ দিয়ে তাদের সরিয়ে ফেলা হয়েছে।’

উমামা বলেন, ‘এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ৫ আগস্টের পর বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, তখনো নারী শিক্ষকদের নানাভাবে সাইডলাইন করে দিতে দেখা গেছে।’

ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে দাঁড়ানোর কারণ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর আজকের এই ডাকসু নির্বাচন আসল। আমি একদমই আত্মসম্মানের জায়গা থেকে ভিপি পদে নির্বাচন করছি। আত্মসম্মানের জায়গাটি এখানে যে, আমি জানি গত ৬ বছর এই জায়গায় কী পরিমাণ ফাইট আমাদের করে যেতে হয়েছে। এমনকি জুলাই মাসে আমরা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছি। জুলাই মাসের পরও এই দেশের জন্য যেখানে যেভাবে কথা বলতে হয়, প্রত্যেকটা জায়গায় আমি কথা বলে গেছি—সেটা জুলাই শহীদদের জন্য হোক, জুলাই নারীদের জন্য হোক কিংবা আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেকটি সাধারণ মানুষের ভয়েসের জন্য হোক।’

‘আমি মনে করি, ভিপি পদে দাঁড়ানোর আমার একমাত্র কারণ এই হারিয়ে যাওয়া ভয়েসগুলো। এই নারীরা যে সাবার্টন হয়ে গেল, নারীরা যে হারিয়ে গেল, সেই নারীদের হারিয়ে যাওয়া ভয়েসগুলোর প্রতিনিধিত্ব অবশ্যই ডাকসুতে হওয়া উচিত এবং সেই প্রতিনিধিত্ব ভিপি পদে হওয়া উচিত। অন্যকোনো পদে না। তাহলেই শুধুমাত্র আমরা গত একবছরে যত সাইডলাইনের শিকার হয়েছি, সেটার পাল্টা একটা জবাব আমরা এখানে হাজির করতে পারব। সেজন্যই আমি ভিপি পদে নির্বাচন করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X