কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ

আস্থা ভোটে হেরে ক্ষমতা হারালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী বাইরু

সদ্য পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু | ছবি : সংগৃহীত
সদ্য পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু | ছবি : সংগৃহীত

ফ্রান্সে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। আস্থা ভোটে হেরে ক্ষমতা হারিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সোমবার (৮ সেপ্টেম্বর) ফরাসি পার্লামেন্টে এ ভোট অনুষ্ঠিত হয়। এতে বাইরুর বিপক্ষে পড়ে ৩৬৪ ভোট, আর সমর্থনে ছিলেন মাত্র ১৯৪ জন সাংসদ। ভোট থেকে বিরত ছিলেন আরও ২৫ জন।

জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনা পাস করাতে সমর্থন আদায়ের জন্য আস্থা ভোটের উদ্যোগ নেন বাইরু। কিন্তু সেটিই শেষ পর্যন্ত তার সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াল।

ভোটে পরাজয়ের কারণে দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে তাকে। আস্থা ভোটে হেরে পুরো মন্ত্রিসভাকেই বিদায় নিতে হচ্ছে।

ভোটের আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে বাইরু বলেন, ‘সরকারকে টেনে নামানোর ক্ষমতা আপনাদের আছে। কিন্তু বাস্তবতাকে অস্বীকার করার ক্ষমতা নেই। খরচ বাড়বে, ঋণের বোঝা আরও ভারি হবে। ফ্রান্সের অস্তিত্ব এখন হুমকির মুখে।’

বাইরুর বিদায়ে ফ্রান্সে রাজনৈতিক সংকট আরও গভীর হলো। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ নতুন করে চাপের মুখে পড়েছেন। দুই বছরেরও কম সময়ে এখন পঞ্চম প্রধানমন্ত্রী খুঁজে বের করতে হবে তাকে।

সূত্র : বিবিসি

কালবেলা/এমএইচ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X