কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ক্যালকুলেশন করে আমাকে ভোটবঞ্চিত করলে গাদ্দারি করবেন : মেঘমল্লার

মেঘমল্লার বসু | ছবি : সংগৃহীত
মেঘমল্লার বসু | ছবি : সংগৃহীত

রাত পোহালেই অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাস নির্ধারিত আটটি কেন্দ্রে এই ভোট গ্রহণ চলবে।

এদিকে ভোট গ্রহণ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেই প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু নিজের ভোটার-সমর্থকদের উদ্দেশে একটি সতর্কবার্তা দিয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত মাঝরাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ বার্তা দেন তিনি।

পোস্টে মেঘমল্লার লিখেছেন, ‘যারা আমার ভোটার তাদের একটা স্পষ্ট কথা বলতে চাই। আমাকে যদি আপনি যোগ্য না মনে করেন, আমাকে ভোট দিয়েন না। কিন্তু আমাকে ভোট দিলে অন্য কেউ জিতে যাবে—স্টেট এজেন্সির করা এই কৃত্রিম ক্যালকুলেশন করে যদি আমাকে ভোটবঞ্চিত করেন, তাহলে গাদ্দারি করবেন।’

তিনি আরও লেখেন, ‘শিবির ঠেকাতে যাদের অপশন মনে করছেন, তাদের শিবিরের সাথে লিয়াজোঁর ইতিহাস বহু পুরোনো। জিতি-হারি, প্রান্তিক মানুষদের জন্য লড়ব। সেই লড়াইয়ে আমাকে এম্পাওয়ার করবেন কি না, সেটা আপনার চয়েজ। যদি বিশ্বাস রাখেন, জিতে ফিরব।’

উল্লেখ্য, ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে ছাত্রী ভোট ১৮ হাজার ৯৫৯ ও ছাত্র ২০ হাজার ৯১৫। নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ ও নারী প্রার্থী ৬২ জন।

কালবেলা/এমএইচ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X