আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ছবি : কালবেলা
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ছবি : কালবেলা

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে উত্তরাঞ্চলের সঙ্গে স্বাভাবিক হয় রেল চলাচল।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। যাত্রীরা প্রায় পাঁচ ঘণ্টা অবর্ণনীয় ভোগান্তি পোহান। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আক্কেলপুর রেলস্টেশন সূত্র ও প্রত্যক্ষদর্শী যাত্রীদের ভাষ্য, লাইনচ্যুত পাওয়ার কারটি ইঞ্জিন থেকে মাঝামাঝি স্থানে ছিল। ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে হলহলিয়া রেলসেতুর আগে হঠাৎ বগিটি লাইনচ্যুত হয়। এ সময় বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা পাওয়ার কারের দায়িত্বে থাকা লোকজনদের ঘটনাটি জানান। এরপর রাত সাড়ে তিনটার দিকে ট্রেনটি লাইনচ্যুত স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ভদ্রকালী নামক স্থানে এসে ট্রেনটি থামানো হয়। ঘটনার পর পাঁচটি বগি নিয়ে ট্রেনটি সামনের স্টেশন জয়পুরহাটে চলে যায়। রেলওয়ের স্লিপারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

এ বিষয়ে আক্কেলপুর স্টেশন মাস্টার রেহানা পারভীন কাবাকে বলেন, উদ্ধারকারী ট্রেন এসে সকাল সোয়া ৮টার পরে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার বগি উদ্ধার করে। ঘটনার পর পাঁচটি বগি নিয়ে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে অবস্থান করে। পাঁচ ঘণ্টা পরে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X