স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইকুয়েডর ম্যাচে আর্জেন্টিনার একাদশে একাধিক পরিবর্তন!

ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন না মেসি। ‍ছবি : সংগৃহীত
ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন না মেসি। ‍ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। সেই ম্যাচে আলবিসেলেস্তেদের শুরুর একাদশে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আভাস দিয়েছেন ভেনেজুয়েলার বিপক্ষে শুরুর একাদশে না থাকা একাধিক ফুটবলার ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে থাকতে পারেন। ফুটবলারদের পরীক্ষা-নিরীক্ষা চালালেও জয় ছাড়া কিছুই ভাবছেন না আর্জেন্টিনার কোচ। ভেনেজুয়েলা ম্যাচে বদলি নামা লাউতারো মার্টিনেজকে শুরু থেকে দেখা যেতে পারে ইকুয়েডর ম্যাচে। পুরোপুরি ফিট না থাকায় ভেনেজুয়েলা ম্যাচ না খেলা মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে থাকতে পারেন।

বিশ্বকাপজয়ী ফুটবলার মেসি আগেই জানিয়েছেন, ইকুয়েডর ম্যাচ খেলবেন না তিনি। ফলে, স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার ফরোয়ার্ড লাইনে আসছে পরিবর্তন। ভেনেজুয়েলার বিপক্ষে নিকোলাস পাজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুনো। তবে ইকুয়েডর ম্যাচে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে একাদশ নাও দেখা যেতে পারে।

আক্রমণভাগে লাউতারোর সঙ্গে হুলিয়ান আলভারেজকে দেখা যেতে পারে। ভেনেজুয়েলার বিপক্ষে বদলি হিসেবে নামার পর গোল করেছিলেন এল তোরো। চোট কাটিয়ে ফিরলেও ভ্রমণজনিত কারণে আগের ম্যাচে মাঠে নামেননি ম্যাক অ্যালিস্টার। রক্ষণভাগে একটি পরিবর্তন নিশ্চিত আর্জেন্টিনার। টানা দুই ম্যাচে দুটি হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞায় আছেন ক্রিস্টিয়ান রোমেরো। তার জায়গায় মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি লিওনার্দো বালের্দি।

নিকোলাস গঞ্জালেসকেও শুরুর একাদশে দেখা যেতে পারে। স্কালোনির ভরসার খেলোয়াড় তিনি, তাই বাছাইপর্বের শেষ ম্যাচে শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠে নামবে আর্জেন্টিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X