বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ফুটপাতের লাল প্যাকেটে মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি

লাল প্যাকেটে উদ্ধার ৮৩ রাউন্ড তাজা গুলি। ছবি : কালবেলা
লাল প্যাকেটে উদ্ধার ৮৩ রাউন্ড তাজা গুলি। ছবি : কালবেলা

সড়কের পাশে ফুটপাতে পরিত্যক্ত একটি লাল রঙের প্যাকেট থেকে ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বগুড়া শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকার থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে কামারগাড়ি এলাকার সড়কের পাশের ফুটপাতে একটি লাল রঙের প্যাকেট উদ্ধার করে ডিবি পুলিশ। পরে সেই প্যাকেট থেকে পয়েন্ট ২ দশমিক ২ বোরের ৮০ রাউন্ড ও শটগানের ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ২ দশমিক ২ বোরের ৮০ রাউন্ড গুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যবহৃত হয় না ৷ দুর্বৃত্তরা সড়কের পাশে গুলিগুলো ফেলে রেখে যায়।

বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার কালবেলাকে বলেন, কে বা কারা গুলিগুলো কেন বা কী উদ্দেশে রেখে গিয়েছিল এ ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। সেই সঙ্গে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X