কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ এস এম ফরহাদের

এস এম ফরহাদ। ছবি : সংগৃহীত
এস এম ফরহাদ। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে তিনি ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসার পোস্ট উদ্ধৃতি দিয়ে বলেন, শুরুতেই জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানোর পাশাপাশি বারবার সিসিটিভি ফুটেজ চেয়েও পাইনি; বরং সে দলটার নাটক মঞ্চায়ন ব্যর্থ হওয়ার কারণে দলীয় শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় তারা সিসিটিভি ফুটেজ গায়েব করে দিয়েছে।

তিনি জানান, হাফসা তার পোস্টে বলেন, ব্যালট পেপারে আগে থেকে সাদিক কায়েম আর ফরহাদ ভাইয়ের ব্যালট দাগানোর ব্যাপারে যে এটা ছড়াচ্ছেন, আপনাকে কিন্তু আমি চিনি। আপনি যখন ১নং টেবিলে ভোট দিচ্ছিলেন তার কিছুক্ষণ পরেই আমি ৩নং টেবিলে ভোট দিই। আমার সামনে দিয়ে আপনি বের হয়ে এসব প্রপাগান্ডা ছড়াচ্ছেন।

ফরহাদ বলেন, একমুহূর্তের জন্য আমিও হতবাক ছিলাম যে এটা সত্যি কি না? তাই প্রমাণ ছাড়া কোনো কিছুই আমি প্রমোট করিনি। কিন্তু এই একটা ঘটনার জন্য যদি রোকেয়া হলের ৪ হাজার ভোট প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এটার বিরুদ্ধে আমি নিজেই স্ট্রং স্ট্যান্ড নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X