মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচন : তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩১ শতাংশ

রাকসু নির্বাচনে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি : কালবেলা
রাকসু নির্বাচনে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে তিন ঘণ্টায় অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩১ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অত্যন্ত সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করছেন। বিভিন্ন কেন্দ্রের ফলাফল পর্যালোচনায় দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় গড়ে ৩১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, দুপুর ১২টা পর্যন্ত এক নম্বর ভোটকেন্দ্রে ২২ শতাংশ, চার নম্বর ভোটকেন্দ্রে ৩৬ শতাংশ, ৯ নম্বর ভোটকেন্দ্রে ৩০ শতাংশ, ১০ নম্বর ভোটকেন্দ্রে ৩৩ শতাংশ, ১৫ নম্বর ভোটকেন্দ্রে ৩০ শতাংশ, ১৬ নম্বর ভোটকেন্দ্রে ৩৫ শতাংশ ভোট পড়েছে।

রাকসু নির্বাচনে কেন্দ্রীয় ২৩টি পদের ৩০৫ জনসহ সিনেট ও হল সংসদ নির্বাচনে মোট ৪৩টি পদে ৯১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ১০টি প্যানেল ও বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন। কেন্দ্রীয় ২৩টি পদে ৩০৫ জন ছাড়াও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন, প্রতিটি হল সংসদের ১৫টি করে পদে ১৭টি হলের মোট ২৫৫ টি পদের মোাট ৫৫৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী লড়াই করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন (৩৯.১ শতাংশ) ও ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৫ জন (৬০.৯ শতাংশ)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X