কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে চার দিনব্যাপী শীতকালীন বইমেলা শুরু

শীতকালীন বইমেলার উদ্বোধন করছেন ঢাবির ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান | ছবি : সংগৃহীত
শীতকালীন বইমেলার উদ্বোধন করছেন ঢাবির ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান | ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আজ থেকে শুরু হলো চার দিনব্যাপী ‘শীতকালীন বইমেলা-২০২৫, সিজন-২’। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় টিএসসিতে মেলাটির উদ্বোধন করেন ঢাবির ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

চার দিনব্যাপী এ মেলায় দেশের স্বনামধন্য প্রায় ৩০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে ইসলামী সাহিত্য, গবেষণাধর্মী বই, সিরাত, কবিতা, শিশুতোষসহ নানা ধরনের প্রকাশনা।

মেলার আয়োজক কমিটি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল’ জানায়, বইমেলায় বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজনও রাখা হয়েছে। মেলায় লেখক-পাঠক আড্ডা, বিনামূল্যে কফি কর্নার, কোরআন তিলাওয়াত, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং অনুপ্রেরণামূলক বক্তৃতা ও সেমিনারেরও আয়োজন থাকবে।

ভিসি নিয়াজ আহমেদ খান বলেন, আমরা শীতকালীন বইমেলা এ বছর করতে পারছি, এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। বইমেলা সর্বজনীন, সবার প্রতি দাওয়াত, সবাই আসবেন, জ্ঞান আহরণ করবেন। এ ধরনের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক অংশ হিসেবে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ছানাউল্লাহ ও সহকারী অধ্যাপক ড. মোস্তফা মঞ্জুর।

মেলায় অংশ নেওয়া প্রকাশনীগুলোর মধ্যে রয়েছে, সন্দীপন প্রকাশন, সিয়ান পাবলিকেশন, রুহামা পাবলিকেশন, সমকালীন প্রকাশন, রাহনুমা প্রকাশনী, মাকতাবাতুল আযহার, নবপ্রকাশ, প্রচ্ছদ প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশন্স, ইহদা পাবলিকেশন, সোজলার পাবলিকেশন, বিআইআইটি পাবলিকেশন্স, ওয়াফি পাবলিকেশন, কালান্তর প্রকাশনী, রাইয়ান প্রকাশন, চেতনা, মাকতাবাতুল আশরাফ, মাকতাবাতুল আসলাফ, উমেদ প্রকাশ, সিজদাহ পাবলিকেশন, ফাউন্টেন পাবলিকেশন্স, নাশাত পাবলিকেশন, আইসিএস পাবলিকেশন, বিন্দু প্রকাশ, সুকুন পাবলিশিং, পথিক প্রকাশন, পেনফিল্ড পাবলিকেশন এবং মাকতাবাতুল হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X