জবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১১:২৭ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ
জকসু নির্বাচন

একই পদে শিবির-ছাত্রদল প্যানেল থেকে দুই জুলাই যোদ্ধা

বাঁ দিক থেকে নূর নবী ও অনিক কুমার দাস। ছবি : কালবেলা
বাঁ দিক থেকে নূর নবী ও অনিক কুমার দাস। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-তে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলাই আন্দোলনের দুই সক্রিয় যোদ্ধা। শিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলাইয়ে কারা নির্যাতিত নূর নবী, আর ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলাইয়ে গুলিবিদ্ধ অনিক কুমার দাস।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুই প্যানেল থেকেই তারা মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা শেষে নূর নবী বলেন, আজকের জকসু নির্বাচনের পেছনে মূল চাবিকাঠি হলো ২৪-এর ৫ আগস্টের গণঅভ্যুত্থান। ৫ আগস্ট না হলে জকসু তো দূরের কথা—আমরাই হয়তো বেঁচে থাকতাম না। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিষয়ক এই পদে ছাত্রদল প্যানেল যাকে মনোনয়ন দিয়েছে, সেই অনিক কুমার দাস-ও আমার সহযোদ্ধা। আমি গ্রেপ্তার হওয়ার তিন দিন আগে আমার চোখের সামনে গুলিবিদ্ধ হয় অনিক। মৃত্যুর মুখ থেকে ফিরে আসাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এ পদে যেই বিজয়ী হই না কেন, সেটি আমাদের দুজনেরই বিজয় হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরে ক্যাম্পাসে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

মনোনয়ন জমা শেষে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করা জুলাইয়ে গুলিবিদ্ধ অনিক কুমার দাস বলেন, এই পদের জন্য আমরা দুজনই যোগ্য। নূর নবী ভাই অথবা আমি-যেই বিজয়ী হই, সেটি আমাদের উভয়েরই বিজয় হবে। আমরা দুজনেই কাঁধে কাঁধ মিলিয়ে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কাজ করব। একই সঙ্গে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের পাশাপাশি ২৪-এর জুলাইয়ের স্পিরিট ও ইতিহাস সংরক্ষণে কাজ করব।

নূর নবী ও অনিক কুমার দাস দুজনই জুলাই অভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধা ছিলেন। ২০২৪ সালের ১৬ জুলাই ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গণে আওয়ামী যুবলীগের নেতাদের গুলিতে অনিক কুমার দাসসহ চারজন আহত হন। গুলিবিদ্ধদের মধ্যে অনিক ও ফেরদৌস শেখ এবার জকসু নির্বাচনে অংশ নিচ্ছেন। ফেরদৌস শেখ সমাজসেবা সম্পাদক পদে ছাত্রশক্তি-সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, ২৪-এর ১৯ জুলাই আন্দোলনরত নূর নবীকে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে তুলে নিয়ে যায় ডিবি। দুই দিন গুম করে রাখার পর ২১ জুলাই তাকে শাহবাগ থানার নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিন দিনের রিমান্ড শেষে ২৫ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়। রিমান্ডে তার দুই হাত ভেঙে দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন চালানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১০

চলন্ত মাইক্রোবাসে আগুন

১১

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১২

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৩

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৪

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৫

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৬

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৮

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

২০
X