কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক ২০২৫-এর জাতীয় পর্বের উদ্বোধন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উদ্যোগে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক (GEW) ২০২৫-এর জাতীয় পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ধানমন্ডির ড্যাফোডিল প্লাজা, ৭১ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা, শিক্ষাবিদ, স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও ইকোসিস্টেম সংশ্লিষ্টরা অংশ নেন।

বিশ্বের ২০০টির বেশি দেশে উদ্যোক্তা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশের আয়োজনটি এ বছর অনুষ্ঠিত হচ্ছে ‘Together We Build’ বৈশ্বিক থিম ও ‘আজকের উদ্ভাবকদের ক্ষমতায়নের মাধ্যমে আগামী দিনের বিশ্ব গড়া’ জাতীয় প্রতিপাদ্য নিয়ে। আয়োজনের অংশ হিসেবে ছিল মাস্টারক্লাস, প্যানেল আলোচনা, স্টার্টআপ ফান্ডিং সেশন ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘আমাদের লক্ষ্য হলো প্রাথমিক স্তর থেকেই শিশুদের মধ্যে এমন একটি মানসিক ভিত্তি তৈরি করা, যেখানে তারা তাদের সৃজনশীল ধারণাগুলোকে সমাজের জন্য ফলপ্রসূ উদ্যোগে রূপান্তরিত করতে শিখবে। এই সামিট সেই মানসিকতা লালন করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’

আয়োজনে সভাপতিত্ব করেন ডিআইইউর প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং জেন বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান। তিনি বলেন, ‘দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ডিআইইউ বাংলাদেশে একটি শক্তিশালী উদ্যোক্তা ইকোসিস্টেম তৈরিতে অগ্রাধিকার দিয়ে আসছে। আমাদের লক্ষ্য তরুণদের চাকরিপ্রার্থী নয়, বরং চাকরি সৃষ্টিকারী হিসেবে তৈরি করা। একটি ধারণা যথেষ্ট নয়; অধ্যবসায় এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। তরুণ উদ্ভাবকদের প্রতি আমার বার্তা— হাল ছেড়ো না, জাতিকে তোমাদের প্রয়োজন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X