বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আমার খুব কান্না আসছে : মিথিলা

আমার খুব কান্না আসছে : মিথিলা
আমার খুব কান্না আসছে : মিথিলা

থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের চূড়ান্ত উন্মাদনা। বিশ্বের ১২১টি দেশের সুন্দরীদের ভিড়ে বাংলাদেশের পতাকা বহন করছেন তানজিয়া জামান মিথিলা। আগামীকালই জানা যাবে কার মাথায় উঠতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর কাঙ্ক্ষিত মুকুট। তার আগে বিশ্বমঞ্চে দেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পরে নজর কাড়লেন বাংলার এই প্রতিনিধি।

গতকাল (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় পর্ব ‘ন্যাশনাল কস্টিউম রাউন্ড’। যেখানে প্রতিটি দেশের প্রতিযোগীরা তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পোশাকে মঞ্চ মাতান। মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলা এই গুরুত্বপূর্ণ পর্বের জন্য বেছে নিয়েছিলেন বাংলাদেশের নারীদের প্রধান পোশাক শাড়ি। আর বিশ্বমঞ্চে দেশের আভিজাত্য তুলে ধরতে তার পরনে ছিল সাদা রঙের ঢাকাই জামদানি।

শাড়িটির বিশেষত্ব হলো এর মোটিফ। জামদানির বুননে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। নিজের এই লুকের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে মিথিলা লিখেছেন, “‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর ন্যাশনাল কস্টিউম—‘দ্য কুইন অব বেঙ্গল’।”

পোশাকের বিস্তারিত তুলে ধরে তিনি আরও লেখেন, ‘মিস ইউনিভার্সের মঞ্চের ন্যাশনাল কস্টিউম পর্বের জন্য পরছি ঐতিহ্যবাহী অভিজাত জামদানি; এটি বাংলার রাজকীয় ইতিহাসের জীবন্ত ঐতিহ্য।’

পারফরম্যান্স শেষে বুধবার দুপুরে ফেসবুক লাইভে এসে নিজের অনুভূতি শেয়ার করেন মিথিলা। এসময় তাকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। তিনি বলেন, ‘ন্যাশনাল কস্টিউম সবার কাছে কেমন লেগেছে? আশা করি, সবার ভালো লেগেছে, মনের মতো হয়েছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই কস্টিউম বেছে নিয়েছি। আমার মনে হয়, ন্যাশনাল কস্টিউমে বাংলাদেশকে কেউ এভাবে তুলে ধরল।’

পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘আমি হ্যাপি, কারণ আমার পারফরম্যান্সও খুব ভালো হয়েছে। সবাই খুব প্রশংসা করেছে।’

দেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মিথিলা বলেন, ‘স্টেজ থেকে নামার পর আজকে আমার খুব কান্না আসছে। অনেক আবেগপ্রবণ হয়ে পড়ি। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। মঞ্চে যখন থাকবেন এবং নিজের দেশকে উপস্থাপন করা কত বড় সাহস আর শক্তির প্রয়োজন, সেটা তখনই উপলব্ধি করা যায়।’

এখন পুরো দেশের অপেক্ষা আগামীকালের চূড়ান্ত ফলাফলের জন্য।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X