কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০১:২০ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সৌদির অনুরোধে সুদান যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সুদানের যুদ্ধ বন্ধে উদ্যোগ নেবেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে বুধবার (১৯ নভেম্বর) ট্রাম্প এ প্রতিশ্রুতি দেন।

এএফপি জানিয়েছে, সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘাত নিয়ে এতদিন যুক্তরাষ্ট্র খুব বেশি প্রকাশ্য মন্তব্য করেনি। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া ভয়াবহ সহিংসতায় বহু মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ওয়াশিংটনে এক সৌদি-মার্কিন ব্যবসায়িক ফোরামে ট্রাম্প বলেন, যুবরাজ চান তিনি এই সংঘাত থামাতে জোরালো পদক্ষেপ নিন। ট্রাম্প বলেন, এটি আমার পরিকল্পনায় ছিল না, তবে এখন বুঝতে পারছি এটি কতটা গুরুত্বপূর্ণ। আমরাও কাজ শুরু করছি।

সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন যুদ্ধবিরতি চূড়ান্ত করার প্রচেষ্টা বাড়িয়েছে। সৌদি আরব সুদানের সেনাবাহিনী-সমর্থিত সরকারকে সমর্থন করে, আর সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অস্ত্র সহায়তার অভিযোগ তুলেছে—যা আমিরাত অস্বীকার করেছে।

মার্কিন আফ্রিকা দূত মাসাদ বোলোস বলেছেন, সুদান এখন ‘বিশ্বের বৃহত্তম মানবিক সংকট’। ট্রাম্প দাবি করেছেন, জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার পর তিনি একাধিক আন্তর্জাতিক উত্তেজনা সমাধান করেছেন, যদিও তার মূল মনোযোগ গাজা ও ইউক্রেন সংঘাতে।

এ পদক্ষেপ সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ককেও প্রতিফলিত করে। মঙ্গলবার তাকে হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় অভ্যর্থনা দেওয়া হয়। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড প্রসঙ্গেও ট্রাম্প যুবরাজের পক্ষে অবস্থান নিয়েছিলেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X