বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখের সিনেমার নকল শাকিবের ‘সোলজার’?

শাহরুখ খান ও শাকিব খান। ছবি: সংগৃহীত
শাহরুখ খান ও শাকিব খান। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’ মুক্তির আগেই বড়সড় বিতর্কের মুখে পড়েছে। ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’ দাবি করেছে, বলিউড বাদশাহ শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর অনুকরণে তৈরি হচ্ছে শাকিব খানের এই চলচ্চিত্র।

আনন্দবাজার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, দীর্ঘ সিনেমাজীবনে শাকিব খান বাংলাদেশের অনুরাগীদের কাছে ‘কিং খান’ নামেই পরিচিত। অন্যদিকে, ভারতীয় অভিনেতা শাহরুখ খানকেও তার ভক্তরা প্রায় ৩০ বছর ধরে একই নামে ডেকে আসছেন। পত্রিকাটি বলছে, নামের এই মিলের পর এবার শাকিব খান শাহরুখের সিনেমাকেই ‘অনুপ্রেরণা’ হিসেবে নিচ্ছেন।

আনন্দবাজারের দাবি অনুযায়ী, শাকিবের ‘সোলজার’ ছবির চিত্রনাট্য একেবারে শাহরুখের ২০১২ সালের ব্লকবাস্টার সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর আদলে সাজানো হয়েছে। শুধু নায়কের চরিত্রেই নয়, মিল পাওয়া যাচ্ছে সিনেমার নায়িকা বিন্যাসেও।

যশ চোপড়া পরিচালিত ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে ছিলেন দুই নায়িকা—ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। ঠিক একইভাবে শাকিব খানের ‘সোলজার’ সিনেমাতেও রয়েছেন দুই অভিনেত্রী—তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে আরও দাবি করা হয়েছে, ‘সোলজার’ সিনেমায় তানজিন তিশার চরিত্রটি নাকি হুবহু ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে আনুশকা শর্মা অভিনীত ‘আকিরা’ চরিত্রের আদলে তৈরি করা হয়েছে।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ‘সোলজার’ সিনেমাটি অ্যাকশন–ড্রামা ঘরানার। জানা গেছে, এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দেখা যাবে, যিনি দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করবেন। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। ভারতীয় গণমাধ্যমের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ‘সোলজার’ টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

শোনা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X