স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

প্রথম টেস্টে অজিদের অন্যতম ভরসা স্টার্কে। ছবি : সংগৃহীত
প্রথম টেস্টে অজিদের অন্যতম ভরসা স্টার্কে। ছবি : সংগৃহীত

আ্যশেজের প্রথম টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার (২১ নভেম্বর) পার্থে হবে প্রথম টেস্ট। ইনজুরিতে জর্জরিত অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে দলের অনেক নিয়মিত মুখ ছাড়াই মাঠে নামবে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে পার্থে অজিদের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। পেসারদের মধ্যে নিয়মিত মুখ মিচেল স্টার্কই কেবল ফিট আছেন প্রথম টেস্টের আগে।

ইংল্যান্ডের বিপক্ষে আ্যশেজের প্রথম টেস্টে দুই নতুন খেলোয়াড়ের অভিষেক ঘটাতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ফাস্ট বোলার ব্রেন্ডন ডগেট ও ওপেনার জ্যাক ওয়াদারাল্ডের অভিষেক হতে যাচ্ছে এই ম্যাচে। হ্যাজেলউড ইনজুরিতে পড়ায় ডগেটের অভিষেক অনেকটা অনুমিতই ছিল। পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে চমক আছে আরও। অলরাউন্ডার বিউ ওয়েবস্টার বাদ পড়েছেন একাদশ থেকে। তিন নম্বরে ফিরেছেন মার্নাস লাবুশেন, শীর্ষ ছয়ের মধ্যে ফিরেছেন ক্যামেরন গ্রিনও।

২০১৯ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার টেস্ট দলে একসঙ্গে অভিষেক হচ্ছে দুই ক্রিকেটারের। সংখ্যাটা শুধু অ্যাশেজের হিসেবে ধরলে যেতে হবে আরও পেছনে। ২০১০-১১ মৌসুমে অ্যাশেজে একসঙ্গে অভিষেক হয়েছিল উসমান খাজা ও মাইকেল বিয়ারের। এই টেস্টে অভিষেক হচ্ছে জ্যাক ওয়াদারাল্ড ও ব্রেন্ডন ডগেটের।

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: জ্যাক ওয়াদারাল্ড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লায়ন, ব্রেন্ডন ডগেট ও স্কট বোল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১২

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৪

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৫

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৬

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৭

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৮

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৯

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

২০
X