কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এবার ১৪ নেতার বিষয়ে সিদ্ধান্ত দিল বিএনপি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার হওয়া ১৪ নেতাকে দলের পদে ফিরিয়ে এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (১৯ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ১৪ নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

পদ ফিরে পাওয়া নেতারা হলেন— নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান মুকুল, সাবেক সদস্য শওকত হাসেম শকু, ২০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সদস্য মো. গোলাম নবী মুরাদ এবং গাজীপুর মহানগরের অন্তর্গত গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার, ৫৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেলিম হোসেন, ৪৯-৫০-৫১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাছরিন আক্তার শিরিন, ৪৬-৪৭-৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাছিনা মমতাজ, ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সফিউদ্দিন আহমেদ, ৫১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কেয়া শারমীন, ৫০ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. মনির হোসেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এস মনির এবং ৪৬, ৪৭ ও ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজা আক্তার-কে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X