কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াইফাই পাসওয়ার্ড কি ভুলে গেছেন, দেখে নিন সমাধান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেক সময় আমরা নিজেরাই ওয়াইফাইয়ে অটো কানেক্ট করে রাখি, ফলে পাসওয়ার্ডটা মনে থাকে না। আবার সিকিউরিটির কারণে পাসওয়ার্ড জটিল রাখলে ভুলে যাওয়া আরও স্বাভাবিক। কিন্তু দুশ্চিন্তার কিছু নেই। আপনার অ্যান্ড্রয়েড ফোন বা উইন্ডোজ কম্পিউটার আগের কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখে।

একটু খুঁজলেই সেই পাসওয়ার্ড আবার বের করে আনা যায়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে।

অ্যান্ড্রয়েড ফোনে ওয়াইফাই পাসওয়ার্ড দেখার নিয়ম

নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে সরাসরি পাসওয়ার্ড দেখা না গেলেও সেটি দেখানো বা শেয়ার করার সহজ অপশন আছে।

আরও পড়ুন : উইন্ডোজ ১১-এ আসছে নতুন ফিচার

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচার

- Settings এ যান

- Connections বা Network & Internet অপশনটি খুলুন

- Wi-Fi নির্বাচন করুন

- যেই নেটওয়ার্কে কানেক্ট আছেন, তার পাশে থাকা গিয়ার আইকন চাপুন

- এবার পেজে Password বা View আইকনে ট্যাপ করুন

- আপনার ফিঙ্গারপ্রিন্ট বা PIN চাইলে দিন

- এখনই পাসওয়ার্ডটি দেখতে পাবেন

চাইলে নিচে থাকা QR code স্ক্যান করেও অন্য ডিভাইসে সহজেই নেটওয়ার্ক শেয়ার করতে পারবেন।

উইন্ডোজ কম্পিউটারে ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়

উইন্ডোজ আপনার আগের কানেক্ট করা সব ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেভ করে রাখে। সেটি দেখতে করতে হবে।

- Control Panel খুলুন

- Network and Sharing Center এ যান

- আপনার ব্যবহৃত ওয়াইফাই নেটওয়ার্কের নামে ক্লিক করুন

- Wireless Properties সিলেক্ট করুন

আরও পড়ুন : গুগলের জেমিনি লাইভে এসেছে নতুন ৫ সুবিধা

আরও পড়ুন : রাউটারের মাসিক বিদ্যুৎ খরচ জেনে নিন

- Security ট্যাবে যান

- Show characters- এ টিক দিন

এখনই সামনে আপনার সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X