জবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে জকসু নির্বাচনে প্রার্থী সাজ্জাদ

শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে জকসু নির্বাচনে প্রার্থী সাজ্জাদ
ছবি : সংগৃহীত

শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন সাজ্জাদ হোসাইন। তিনি জবি শাখা জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল থেকে জকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন।

সাজ্জাদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। সাজ্জাদ একজন শারীরিক প্রতিবন্ধী। তিনি জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তার শিক্ষা কার্যক্রম চালিয়ে গেছেন।

জকসু নির্বাচনের ব্যাপারে সাজ্জাদ হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ে যেসব প্রতিবন্ধী শিক্ষার্থী আছে তারা সবসময় নিজেদের ছোট করে দেখে। নিজেরা হীনমন্যতায় ভুগে। সহপাঠীদের সাথে সাবলীলভাবে মিশতে পারে না। আমি প্রধানত ফিজিক্যাল চ্যালেঞ্জড শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই। তারা যেন তাদের ন্যায্য অধিকার পায় সেই লক্ষ্যে কাজ করতে চাই।

তিনি বলেন, যেসব শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিক্ষার্থী আছে তাদের পক্ষে মেসে থাকা অনেক কষ্টকর। তাছাড়া শহীদ সাজিদ ভবন ছাড়া কোনো ভবনেই লিফট বা হুইল চেয়ার উঠানোর মতো র‍্যাম্পের সিস্টেম নাই। যার ফলে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা হুইলচেয়ার নিয়েও ক্লাসে যেতে পারেন না। ফলে সহপাঠীদের সাহায্য ছাড়া তারা ক্লাসেও পৌঁছাতে পারেন না।

সাজ্জাদ বলেন, আমি যদি জকসুতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হই, তাহলে আমি ফিজিক্যাল চ্যালেঞ্জড শিক্ষার্থীদের অধিকার আদায়ে এসব সমস্যার সমাধান করব। ফিজিক্যাল চ্যালেঞ্জড শিক্ষার্থীদের আওয়াজ হয়ে তাদের পক্ষে কাজ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১০

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১১

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১২

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৩

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৪

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৫

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৬

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৭

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৮

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৯

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

২০
X