জবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সুবিধা দিচ্ছে জবি প্রশাসন

শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সুবিধা দিচ্ছে জবি প্রশাসন
ছবি : সংগৃহীত

ভূমিকম্প আতঙ্কের কারণে এক সপ্তাহের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার মধ্যে হলে থাকা নারী শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সোমবার সকাল থেকে বিভাগীয় শহরগুলোর উদ্দেশে বাস ছেড়ে যাবে বলে জানিয়েছেন পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক।

রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে একাধিক পরিবহনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। রোববার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

এদিন সকালে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর অবস্থা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকাল ১০টার আগে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছি। অর্থাৎ ২৭ তারিখ পর্যন্ত সব ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনেক বিভাগের ভাইভা চলছে। ওই বিভাগের সবাই একত্রে যদি বিভাগকে আবেদন দেয় তাহলে শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী তাদের ভাইভা বিষয়ে সিদ্ধান্ত নেবে ওই বিভাগ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিইউবিটিতে সম্পন্ন হলো ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান

কৃষি ব্যাংকে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সৌদিতে ভারতের নতুন রাষ্ট্রদূত অমুসলিম, ভাঙল ৭ দশকের কূটনৈতিক রীতি

জাল দলিল দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, দুজনের কারাদণ্ড

ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি / তিন নতুন জিরো : শূন্য কার্বন থেকে শূন্য গণতন্ত্র

ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার / কালবেলায় সংবাদ প্রকাশের পর আত্মহত্যা থেকে হত্যা মামলা

হাসপাতালকে পরিচ্ছন্ন ও দালালমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

শেখ মুজিবসহ আ.লীগ নেতাদের নিয়ে লেখা ৩০০ বই জব্দ

১০

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

১১

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

১২

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন: ডা. রফিক

১৩

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

১৪

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

১৫

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

১৬

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

১৭

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

১৮

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

১৯

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

২০
X