কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

কুবি সাংবাদিক সমিতির সভাপতি কালবেলার আবু শামা

আবু শামা। ছবি : সংগৃহীত
আবু শামা। ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নবগঠিত ১১তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু শামা এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদের কুবি প্রতিনিধি চৌধুরী মাছাবীহ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। কুবিসাস সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পুরো কমিটি নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. জনি আলম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান।

নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন—সহসভাপতি মোহাম্মদ রাজীব (দৈনিক বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর সালাম অর্নব (দৈনিক ইনকিলাব), অর্থ সম্পাদক মোহাম্মদ জুবায়ের (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক আনিসুর রহমান (দৈনিক সমকাল), তথ্য ও পাঠাগার সম্পাদক হেদায়েতুল ইসলাম নাবিদ (দ্য ডেইলি সান)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—আব্দুল্লাহ আল মামুন (আমার দেশ) এবং আকাশ আল মামুন (দ্য ডেইলি ক্যাম্পাস)।

নবনির্বাচিত সভাপতি আবু শামা বলেন, ‘কুবিসাস শিক্ষার্থীদের অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বরাবরই অগ্রণী ভূমিকা রেখে এসেছে। আমি সেই ঐতিহ্য আরও শক্তিশালী করতে কাজ করে যাবো। স্বচ্ছ, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

সাধারণ সম্পাদক চৌধুরী মাছাবীহ বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কুবিসাস সবসময় কাজ করে এসেছে। লালমাটির এই ক্যাম্পাসে নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে এবং সত্য-ন্যায়ের পথ আরও সুদৃঢ় করতে আমরা কাজ চালিয়ে যাবো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X