কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রেজোয়ান, সম্পাদক ছালাউদ্দিন 

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের এক বছর মেয়াদে নতুন কমিটি গঠিত হয়েছে। ছবি: কালবেলা
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের এক বছর মেয়াদে নতুন কমিটি গঠিত হয়েছে। ছবি: কালবেলা

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের এক বছর মেয়াদে নতুন কমিটি গঠিত হয়েছে। এ কমিটিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নাজির মো. রেজোয়ান খন্দকারকে সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা এবং দায়রা জজ আদালতের সেরেস্তাদার কাজী মো. ছালাউদ্দিন দিদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) ঢাকার অধস্তন আদালত এলাকার এক রেস্টুরেন্টে এ সংগঠনের সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় দেশের ৬৪টি জেলার বিচার বিভাগীয় কর্মচারীদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর মো. কামাল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার তারিক আহমেদ রিঙ্কুকে সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার মো. সাইফুল ইসলামকে অর্থ সম্পাদক ও হবিগঞ্জ জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর জিয়াউল হককে দপ্তর সম্পাদক করা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুনকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। পাশাপাশি আট বিভাগের আটজনকে উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়েছে। কমিটি গঠনের পর অধস্তন আদালতের কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিসে বেতন স্কেল অন্তর্ভুক্ত ও নিয়োগ সংশোধনের দাবিতে নেতারা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি রেজোয়ান খন্দকার বলেন, দেশের চলমান পরিস্থিতিতে বিচার বিভাগের বৈষম্য দূর করতে দ্রুত নিম্ন আদালতের কর্মচারীদের নিয়োগ সংশোধনসহ জুডিশিয়াল সার্ভিসে বেতন স্কেল অন্তর্ভুক্ত করার দাবি জানান। দাবি আদায়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের হস্তক্ষেপ কামনা করেন সংগঠনটির নেতারা। এতে যোগ দেন সারা দেশ থেকে আসা জেলা আদালতের কর্মচারীরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X