ইসমাইল হোসেন স্বপন, ইতালি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে প্রবাসী অধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

ইতালিতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ইতালিতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

ইতালিতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মার্চ) এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।

সংগঠনের ইতালি শাখার সভাপতি এইচ এম ফারদিন ইয়ামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অধিকার এবং আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা প্রবাসীদের অধিকার, ভোগান্তি এবং সামাজিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের সমস্যা সমাধানে গণঅধিকার পরিষদ সবসময় পাশে ছিল এবং থাকবে।’ তিনি প্রবাসীদের যেকোনো সমস্যার সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয় এবং প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতেও প্রবাসীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রবাসী অধিকার পরিষদ ইতালি শাখা প্রবাসীদের অধিকার আদায়ে এবং তাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X