​জবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘মেধাবী’ প্রকল্পকে  জবির ‘হল’ হিসেবে বিবেচনা না করার অনুরোধ আস-সুন্নাহর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চলমান আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী’ প্রকল্পকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক হল বা আবাসিক হল হিসেবে বিবেচনা না করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে সংস্থাটি তাদের অরাজনৈতিক অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাদের নাম জড়ানোর ফলে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

শনিবার (১৩ ডিসেম্বর ​) আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সাব্বির আহমদ স্বাক্ষরিত একটি চিঠি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে পাঠিয়ে এ অনুরোধ জানানো হয়।

​চিঠিতে উল্লেখ করা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ দাতব্য ও অরাজনৈতিক প্রতিষ্ঠান। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে ফাউন্ডেশন ও মেধাবী প্রকল্পের নাম জড়িয়ে মন্তব্য করা হচ্ছে, যা তাদের মূলনীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এতে প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

​চিঠিতে আরও বলা হয়, ‘মেধাবী’ একান্তই আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি স্বতন্ত্র প্রকল্প। তাই এটিকে প্রশাসনিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো হল বা আবাসিক হল হিসেবে বিবেচনা না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

​ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, গত ১০ ডিসেম্বর ২০২৪ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে এই প্রকল্পের যাত্রা শুরু হয়। এর আওতায় গত ১৬ জুলাই ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চলছে। বর্তমানে এই প্রকল্পে ৬৪৫ জন শিক্ষার্থী অবস্থান করছেন। ​ প্রকল্পটির ব্যয়ের বিষয়ে চিঠিতে জানানো হয়, এটি প্রতিষ্ঠায় ফাউন্ডেশন প্রায় ৭ কোটি টাকা ব্যয় করেছে। কার্যক্রম পরিচালনার মোট ব্যয়ের প্রায় ৯০ শতাংশ ফাউন্ডেশন নিজস্ব তহবিল থেকে বহন করে, আর বাকি ১০ শতাংশ ছাত্ররা তাদের সামর্থ্য অনুযায়ী দিয়ে থাকেন। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষা, এআই (AI), আইসিটি, ও লিডারশিপসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক ট্রেনিং দেওয়া হয় এখানে।

​আস-সুন্নাহ ফাউন্ডেশন জানায়, দেশের কল্যাণে তারা এই উদ্যোগ এগিয়ে নিতে চায়। এ প্রেক্ষিতে ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ গ্রহণে তারা আগ্রহী, যাতে ফাউন্ডেশন তার নীতি ও আদর্শে অটল থেকে প্রকল্পটি পরিচালনা করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X