বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
‎ ‎জবি প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
জবির বিশেষ বৃত্তি

৩ দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি আস-সুন্নাহ হলের জবি শিক্ষার্থীদের

দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

‎ ‎বিশেষ বৃত্তি নীতিমালায় সংযোজিত অযৌক্তিক শর্তসমূহের সংশোধন ও পুনর্বিন্যাসের দাবিসহ ৩ দফা দাবি জানিয়েছেন আস-সুন্নাহ’র মেধাবী প্রকল্পের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী সোমবার (১৫ ডিসেম্বর) ভিসি ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছেন তারা।

‎বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে এই হুঁশিয়ারি দেন ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বখতিয়ার ইসলাম।

‎লিখিত বক্তব্যে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত আবাসন বৃত্তি নীতিমালায় বেশ কয়েকটি অযৌক্তিক শর্ত যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সমান সুযোগ-সুবিধার লক্ষ্য নিয়ে প্রণীত নীতিমালায় এসব শর্ত আর্থসামাজিক বাস্তবতা, শিক্ষার সমান অধিকারের নীতি এবং বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিমূলক চর্চার সঙ্গে সাংঘর্ষিক।

‎তিনি আরও বলেন, ১০ ডিসেম্বর আমরা প্রতিবাদ সমাবেশ করি এবং ভিসি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করি। কিন্তু তার কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি। এরপর আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেই। এর মধ্যে নীতিমালা সংশোধন না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব—সেটাও জানিয়ে দেই। প্রশাসনকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দিতেই আজকের এই সংবাদ সম্মেলন।

‎যমুনা ঘটনার পুনরাবৃত্তি চাই না উল্লেখ করে বখতিয়ার ইসলাম আরও বলেন, আমাদের সাথে টালবাহানা করা হলে যেভাবে আমরা যমুনাকে বাসভবনে পরিণত করেছিলাম, প্রয়োজনে ভিসি ভবনকেও সেভাবে আমাদের বাসভবনে পরিণত করতে বাধ্য হব।

তাদের দাবিগুলো হলো- আস সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রজেক্ট'এ অবস্থানরত শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীর ন্যায় আবাসন বৃত্তি নীতিমালায় অন্তর্ভুক্ত করা; আবাসন বৃত্তিকে মেধাভিত্তিক’ না করে ‘প্রয়োজনভিত্তিক’ রাখার লক্ষ্যে সিলেকশন মানদণ্ডে আরোপিত ৭০% উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত বাতিল করা; রি-অ্যাডমিশন সংক্রন্ত শর্ত সম্পূর্ণরূপে বাতিল করা। ‎ ‎এর আগে বুধবার বিশেষ শিক্ষার্থীদের জন্য আসসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মেধাবী প্রকল্পের সকল শিক্ষার্থীদের আবাসন বৃত্তি থেকে বঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে আসসুন্নাহ মেধাবী প্রকল্পের শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X