ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় সেই গাড়িচালক গ্রেপ্তার

গ্রেপ্তার রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় সেই ময়লার গাড়িচালক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডেমর থানা পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম কুমিল্লার মেঘনা থানার গোবিন্দপুর গ্রামের আবেদ আলী বেপারীর ছেলে। বর্তমানে রাজধানীর মতিঝিল আরকে মিশন রোড, ৯৭/২ গোপীবাগের বাসিন্দা।

নিহত শিক্ষার্থীরা হলেন- আইইউবি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাহসিন তপু (২৫) ও ইউআইইউর শিক্ষার্থী ইরাম হৃদয় (২৩)।

ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনার পরে মামলা নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করেছি। পরে তাকে আদালতে পাঠালে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে বন্ধুর বড় ভাইয়ের বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে ডেমরার মিনি কক্সবাজার নামক এলাকায় ডিএনসিসির ময়লাবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তাহসিন ইসলাম তপু এবং গাজী ইরাম রিদওয়ান দুজন নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১০

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১১

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১২

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৩

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৪

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৫

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৭

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৮

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৯

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

২০
X