ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, কাল গায়েবানা জানাজা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা, জননিরাপত্তার অবনতি এবং চলমান আন্দোলনের অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্রশক্তি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে।

মিছিলে ‘সচিবালয় না রাজপথ, রাজপথ-রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, ‘হাদিরা মরে না, জুলাই হারে না, ‘জনগণের ভয় নাই’, ‘রাজপথ ছাড়ি নাই’, ‘এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’, ‘আমার ভাইরে ফেরায় দে, নাইলে গদি চাইড়া দে’, ‘জাহাঙ্গীর তুই জবাব দে, রুমি মরল কেন’, ‘জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই হবে এক সাথে’, মিটিং করে জাহাঙ্গীরকে, রক্ষা করা যাবে না’সহ নানা স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, ‘হাদিকে হত্যাকারীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনার বিচার এই বাংলাদেশেই হবে, তবে তা জাহাঙ্গীরের হাত দিয়ে নয়। আমরা জাহাঙ্গীরের কাছে গ্রেপ্তারের কোনো দাবি জানাচ্ছি না। কারণ তিনি এই পদে বসারই অযোগ্য। দায়িত্বজ্ঞানহীন একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোনো দাবি জানানো যায় না।’

তিনি বলেন, ‘শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ আসর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের গায়েবানা জানাজা আদায় করা হবে।’

এসময় জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মোদাচ্ছিরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমল তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X