জবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নির্বাচন স্থগিতের খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এর পরপরই শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এবং ভবন ব্লকেড করে রাখেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে এসে নির্বাচন স্থগিত করা মেনে নেওয়া যায় না। তাদের দাবি, আজকের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে।

সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, জকসু নির্বাচন আমাদের প্রাণের দাবি। সরকারিভাবে নির্বাচন স্থগিতের কোনো ঘোষণা না থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি পণ্ড করেছে। আমরা চাই, যে কোনো মূল্যে আজ নির্বাচন অনুষ্ঠিত হোক।

আরেক শিক্ষার্থী নাসুমা তাসনিম বলেন, জবির ইতিহাসে এটি প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু সেটিই স্থগিত করে প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। স্থগিতের পর নতুন কোনো নির্দিষ্ট তারিখও জানানো হয়নি। শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা ভোট দিতে ক্যাম্পাসে এসেছিল, শেষ মুহূর্তে নির্বাচন বাতিল হওয়া খুবই হতাশাজনক।

এর আগে এক জরুরি সিন্ডিকেট সভায় জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি জানান, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে নির্বাচন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

উপাচার্যের ভাষ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১০

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১১

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১২

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৩

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৪

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৫

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৬

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৭

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৮

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৯

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

২০
X