যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

তথ্য পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন, অভিযুক্ত ডিনকে ছুটি

ড. মো. আমজাদ হোসেন। ছবি : সংগৃহীত
ড. মো. আমজাদ হোসেন। ছবি : সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপ-রেজিস্ট্রারের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর জাল করে তথ্য পাচারের অভিযোগে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেনকে ডিনের দায়িত্ব থেকে অপসারণ, তদন্ত কমিটি গঠন ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক।

শনিবার (০৩ জানুয়ারি) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক ৩টি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবি কর্মকর্তা উপ-রেজিস্ট্রার মো. তহিদুল ইসলামের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর ব্যবহার করে তথ্য পাচার করে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন। এ ঘটনায় উপ-রেজিস্ট্রারের অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে যবিপ্রবির এনএফটি বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুককে আহ্বায়ক, শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানকে সদস্য সচিব ও ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. কোরবান আলীকে সদস্য করা হয়েছে।

এ ছাড়া পৃথক দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত ডিন ড. মো. আমজাদ হোসেনকে ০৩ জানুয়ারি থেকে ছুটিতে যাওয়ার নির্দেশ প্রদান করা হলো। একই সঙ্গে তাকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য বলা হয়। তদন্ত চলাকালীন সময়ে উক্ত অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর অন্যের নাম ব্যবহার করে যশোর কেন্দ্রীয় পোস্ট অফিসে তথ্য পাঠাতে গিয়ে ধরা পড়েন ড. মো. আমজাদ হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী উপ-রেজিস্টার তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X