কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শীতে হাজতখানায় আসামিদের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ ঢাকার সিএমএম কোর্টের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে হাজতখানায় শীতে আসামিদের কষ্ট লাঘবে কার্পেটসহ স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে হাজতখানার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এহসানুল হক হাজতখানা পরিদর্শন করেন। এ সময় শীত মৌসুমের কথা বিবেচনায় নিয়ে আসামিদের কষ্ট লাঘবে হাজতখানার মেঝেতে কার্পেটের ব্যবস্থা করেন।

এছাড়া এদিন ধর্মীয় ইবাদত নির্বিঘ্নে পালনের সুযোগ নিশ্চিত করতে হাজতিদের জন্য নামাজ আদায়ের জায়নামাজ সরবরাহ করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে হাজতখানার বিভিন্ন স্থানে পর্যাপ্ত ময়লার ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

এছাড়া আসামিদের সুপেয় পানির চাহিদা পূরণে পানির ফিল্টার বসানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পানি পান নিশ্চিত করতে ওয়ান টাইম গ্লাস ব্যবহারের ব্যবস্থা চালু করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১০

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১১

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১২

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৩

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৫

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৬

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৭

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৮

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৯

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

২০
X