শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বন্যহাতি। ছবি : সংগৃহীত
বন্যহাতি। ছবি : সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে বনের ভেতর খড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের ছোট বালিজুড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে।

ওই কৃষকের নাম আহমেদ আলী ওরফে বাটালু (৬৫)। তিনি উপজেলার মালাকোচা এলাকার মৃত কানাই শেখের ছেলে।

বনবিভাগ জানায়, বালিজুরী সদর বিটে ছোট বালিজুড়ি এলাকায় গত কদিন ধরে ৩৫-৪০টি বন্যহাতির একটি দল অবস্থান নেয়। আজ সকালে আহমেদ আলীসহ আরও ২/৩ জন লাকড়ি কুড়াতে কুড়াতে সংরক্ষিত বনভূমিতে যায়। এক পর্যায়ে বনের ভেতরে থাকা হাতির দল আহমেদ আলীকে পিষ্ট করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে বনবিভাগ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ বনবিভাগের বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া কালবেলাকে বলেন, হাতির আক্রমণে কোনো ব্যক্তি মারা গেলে বা কৃষকের ফসল নষ্ট হলে সেক্ষেত্রে বাংলাদেশ বনবিভাগ কর্তৃক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়। আমরা আহমেদ আলীর মৃত্যুর কথা স্থানীয়দের কাছে শুনেছি।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ কালবেলাকে বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বালিজুড়ির সোনাঝুড়ি পাহাড়ে বন্যহাতির ভিডিও করতে গিয়ে হাতির আক্রমণে ফারুক হোসেন নামে এক কনটেন্ট ক্রিয়েটর মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X