বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৪:৫৬ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জাবিতে মেয়ে নিয়ে মধ্যরাতে হলে ছাত্রলীগ কর্মী

আবাসিক হলের একটি কক্ষে জাবি শিক্ষার্থী জয়দ্বীপ দাস। ছবি : সংগৃহীত
আবাসিক হলের একটি কক্ষে জাবি শিক্ষার্থী জয়দ্বীপ দাস। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অপকর্ম যেন থামছেই না। চাঁদাবাজি, ব্যবসায়ীকে মারধর, গণরুমে নির্যাতন, হত্যাচেষ্টাসহ একাধিক নেতিবাচক ঘটনায় খবরের শিরোনাম হয়েছে ছাত্রলীগের শাখা ইউনিট। এবার তার সঙ্গে যুক্ত হলো মধ্যরাতে ছেলেদের আবাসিক হলে মেয়ে বান্ধবীসহ ছাত্রলীগ কর্মীর সময় কাটানোর ঘটনা। যা নিয়ে বিশ্ববিদ্যালয়ে আলোচনা-সমালোচনা চলছে।

জানা গেছে, গত ৪ জুন মধ্যরাতে মেয়ে বান্ধবীসহ প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়দ্বীপ দাস। তবে মেয়েটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্ত জয়দীপ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী।

অনুসন্ধানে জানা যায়, জয়দীপ দাস প্রথম বর্ষে ভর্তির পর রফিক-জব্বার হলে অবস্থান করতেন। পরে তিনি ২১ নম্বর হলে সংযুক্তি পরিবর্তন করেন। তবে আবাসিক হলে মেয়ে বান্ধবীসহ অবস্থান করার ঘটনা এটিই প্রথম নয়; প্রায়ই তিনি হলে বান্ধবীসহ আসেন। এর আগে স্বরস্বতী পূজায় রফিক-জব্বার হলে বান্ধবীসহ সময় কাটান বলে নিশ্চিত করেছেন তার কয়েকজন বন্ধু।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, ঘটনার দিন জয়দীপ রাত ৩টার পর হলে আসেন। হলের করিডোরে কিছুক্ষণ পায়চারী করে গার্ডদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। এরপর হলের সামনে অপেক্ষা করতে থাকা বান্ধবীকে নিয়ে লিফটের দিকে এগিয়ে যান। আমরা প্রায় আধ ঘণ্টা সেখানে বসেছিলাম, কিন্তু তাকে হল থেকে বের হতে দেখিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, আমার সঙ্গে প্রথমে তার বন্ধুত্ব ছিল। যা একপর্যায়ে প্রেমের সম্পর্কে গড়ায়। আমার কাছ থেকে সে বিভিন্ন সময় ৩০ থেকে ৪০ হাজার টাকা ধার নিয়েছে। যা কখনোই ফেরত দেয়নি। একটি দামি মোবাইলও নিয়েছিল। আমার সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও সে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল।

এ বিষয়ে অভিযুক্ত জয়দীপ দাস বলেন, মূলত হল ঘুরে দেখানোর উদ্দেশ্যে আমার বান্ধবীকে হলে নিয়ে এসেছিলাম। আমার রুমে মাত্র দুই মিনিট অবস্থান করি। বাকি সময় গেস্টরুমে বসে কথা বলেছি। এর আগেও বেশ কয়েকবার তাকে হলে নিয়ে এসেছি। প্রতিবার আমরা শুধু গেস্টরুমে বসেই গল্প করি। তবে এবারই প্রথম তাকে হলের তরে নিয়ে যাই।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক রনি হোসাইন বলেন, গার্ডদের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ দেখে আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এরপর আমরা শৃঙ্খলা কমিটির কাছে প্রতিবেদন জমা দিবে। এ ছাড়া আমরা হলের গার্ডদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে ২১ নম্বর হলের প্রভোস্ট তাজউদ্দীন শিকদার কালবেলাকে জানান, আমি ঘটনাটি জেনেছি। প্রথমে ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলেছি। সে সবকিছু স্বীকার করে নিয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে ৭ জুন তিন সদস্য বিশিষ্ট একটি ‘সত্যতা যাচাই’ কমিটি গঠন করেছি। আগামীকাল তারা প্রতিবেদন পেশ করবে। এরপর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X