কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে ফরহাদ-ফয়সাল

বা থেকে সভাপতি ফরহাদ বিন নূর ও সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ। ছবি : সংগৃহীত
বা থেকে সভাপতি ফরহাদ বিন নূর ও সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ। ছবি : সংগৃহীত

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) ২০২৬–২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের রিপোর্টার ও প্রেজেন্টার ফরহাদ বিন নূর। এতে সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক জনকণ্ঠের রিপোর্টার মো. ফয়সাল আহমেদ।

নবনির্বাচিত সভাপতি ফরহাদ বিন নূর ঢাকা কলেজের ২০১৭–১৮ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ ইংরেজি বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢাকসাস কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার কার্যনির্বাহী পরিষদের মোট ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক দেলওয়ার হোসেন। নির্বাচন কমিশনার ছিলেন বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল এবং চ্যানেল ২৪-এর রিপোর্টার ও সাবেক সভাপতি দেলওয়ার হোসাইন দোলন।

ফরহাদ বিন নূর বলেন, সাংবাদিক সমিতিকে আরও সক্রিয় ও শক্তিশালী করে শিক্ষার্থীদের স্বার্থে পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করবে সাংবাদিক সমিতি। পাশাপাশি ক্যাম্পাসে যারা সাংবাদিকতায় আগ্রহী, তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা দেওয়া হবে।

এছাড়া ২০২৬–২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সহসভাপতি হয়েছেন দৈনিক আমার দেশ-এর রিপোর্টার মো. ইমরান হোসাইন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের রিপোর্টার মো. আল জোবায়ের বাদশা। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাণিজ্য প্রতিদিনের রিপোর্টার সাইদুর রহমান নোমান। দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জয়ী হয়েছেন টিবিএস পত্রিকার রিপোর্টার মাহাদী হাসান। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের ঢাকা কলেজ প্রতিনিধি মো. ওয়ালিদ হাসান, টাইমস টুডের মাল্টিমিডিয়া রিপোর্টার ওবায়দুল ইসলাম এবং এখন টেলিভিশনের রিপোর্টার মো. রাব্বি আল রাহিদ।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর যাত্রা শুরু করে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে আসছে। প্রতি বছর নিয়মিতভাবে সংগঠনটির নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

কমলো হার্টের রিংয়ের দাম

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১১

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১২

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

১৩

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

১৪

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৫

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

১৬

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

১৭

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

১৮

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

১৯

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

২০
X