মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গৌরবের ১৬ বছরে পদার্পণ করল বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। ছবি : কালবেলা

দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় নানা সাফল্য ও অর্জনের ধারাবাহিকতায় গৌরবের ১৬ বছরে পদার্পণ করেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) ছিল প্রতিষ্ঠানটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় পরিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন করেছে।

সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, গবেষণা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ এক আলোকিত প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে বর্ণিল আলোকসজ্জার ব্যবস্থা করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে উৎসবের আবহ তৈরি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X