কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

৫০তম বিসিএসের প্রিলি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন

কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে প্রার্থীরা। ছবি : সংগৃহীত
কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে প্রার্থীরা। ছবি : সংগৃহীত

৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের বিসিএসে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী। ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের সর্বোচ্চ ৬৫০ জন নিয়োগ পাবেন স্বাস্থ্য ক্যাডারে। প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নেওয়া হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ সামগ্রী, গহনা, ব্যাগ ও মানিব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ। কেন্দ্রে প্রবেশের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হয়।

এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য এসব নির্দেশনা দেওয়া হয়।

প্রশ্ন দেখুন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১০

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১১

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১২

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৩

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১৪

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৫

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৬

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৭

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৮

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৯

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

২০
X